নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিদিন :
৬ষ্ঠ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
৯টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে ৭৭ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে যারা
পেলেন নৌকা প্রতীক ১ নং জাঙ্গালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক সরকার শামীম আহমেদ, ৩ নং চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ
নেতা আবদুল মান্নান, ৪ নং এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান
বাবু, ৫ নং বুরুদিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ, ৬ নং
পাটুয়াভাঙ্গা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, ৭
নং নারান্দী ইউনিয়নে ছাত্রলীগের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, ৮ নং
হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা রফিকুল হক টিটু, ৯ নং চণ্ডিপাশা ইউনিয়নে
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন, ১০ নং সুখিয়া ইউনিয়নে ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ টিটু। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা
বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় রয়েছেন। উপজেলার এগারসিন্দুর ইউপি ও হোসেন্দী
ইউপি ছাড়া সবকটিতে রয়েছে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের প্রতীক আনারস। দলীয় মনোনয়ন না পেয়ে
জাংগালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুছ ছাত্তার, চরফরাদী
ইউপিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাব উদ্দিনের ছোট ভাই মো. সোহরাব উদ্দিন,
বুরুদিয়া ইউপিতে আ’লীগ নেতা নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপিতে ইউনিয়ন
আ’লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্ছু, নারান্দী
ইউনিয়নে আ’লীগ নেতা মোতাহার উদ্দিন, সুখিয়া ইউপিতে আ’লীগ নেতা সাবেক
চেয়ারম্যান আজিজুল হক তোতা, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, চন্ডিপাশা ইউপিতে
আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, আ’লীগ নেতা মো. শামছুদ্দিন, দলীয়
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছেন।
অপরদিকে ৯টি ইউনিয়নে বিএনপি থেকে ২৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে ধানের র্শীষ প্রতীক পেয়েছেন যারা, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে
উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, ৩নং
চরফরাদী ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও ইউপি
চেয়ারম্যান কামাল উদ্দিন। ৪নং এগারসিন্দুর ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক
কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান বজলুল করিম বাবুল, ৫নং বুরুদিয়া ইউনিয়নে
বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন
বিএনপির সাবেক সভাপতি আরফান উদ্দিন, ৭নং নারান্দী ইউনিয়নে উপজেলা বিএনপির
আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক খোকন, ৮নং
হোসেন্দী ইউনিয়নে বিএনপি নেতা মোফাজ্জল হক মিটন, ৯নং চণ্ডিপাশা ইউনিয়নে
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম বরকত ও ১০ নং সুখিয়া ইউনিয়নে
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক জিএস হারুন অর রশীদ কাজল। অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিতরা
জাঙ্গালিয়া, চরফরাদী, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী,
চন্ডিপাশা ও সুখিয়া এ ৮টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী না থাকলেও এগারসিন্দুর
ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক
ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সরকার।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাইর মনোনীত হাতপাখা প্রতীকে চেয়ারম্যান পদে দুটি ইউনিয়নে প্রার্থী রয়েছে। ৪নং এগারসিন্দুর ইউনিয়নে মোঃ জুলফিকার আলী ও ৯নং চণ্ডিপাশা ইউনিয়নে মোঃ নূরুল ইসলাম। জাতীয় পার্টি থেকে এড. কামরুজ্জামান কামরুল দলীয় লাঙ্গল প্রতীক । বিদ্রোহী প্রাথী দুই বার নির্বাচিত সাবেক
চেয়ারম্যান মতিউর রহমান চশমা প্রতীক । একাধিক বার চেয়ারম্যান প্রত্যাশিত জিল্লুর রহমান টিভি প্রতীক। ডাঃ মোঃ নাজমুল হাসান পাপ্পু মটরসাইকেল প্রতীক । মোট ৮জন ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়ায় করছেন।
চেয়ারম্যান মতিউর রহমান চশমা প্রতীক । একাধিক বার চেয়ারম্যান প্রত্যাশিত জিল্লুর রহমান টিভি প্রতীক। ডাঃ মোঃ নাজমুল হাসান পাপ্পু মটরসাইকেল প্রতীক । মোট ৮জন ৯ নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়ায় করছেন।
পাকুন্দিয়ায় চেয়ারম্যান পদে কে কোন প্রতীক পেলেন
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৫০:০০ PM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৫০:০০ PM
Rating:



কি আর বলমু,,,,বলার কোনো ভাষায় খোঁজে পাইতেছিনা,,,সবাই ভালো থাইকেন আর আমার জন্য দোআ কইরেন। আগামী সংসদ নির্বাচনে(২০১৯) আওয়ামীলীগ/বিএনপি/জাতীয়পার্টি/জামাত/হেফাজত থেকে (,,,,,) মনোনয়ন প্রত্যাশী।।
উত্তরমুছুনআফতাব উদ্দিন(আফতাব)?