শাহরিয়া হৃদয়
স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পাকুন্দিয়ায় বাতাসের গতিবেগ বাড়ছে তার পাল্লা দিয়ে
বাড়ছে বৃষ্টি। ইতিমধ্যেই মানুষ আতংকিত হয়ে পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাকুন্দিয়া উপজেলায় বৃষ্টি পাত
অব্যাহত রয়েছে। মানুষ ইতিমধ্যেই
আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন। এদিকে
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পাকুন্দিয়া
উপজেলার নরসুন্দা নদীতে পানি
বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।সকাল
থেকে পাকুন্দিয়া থানার বিভিন্ন
ইউনিয়নে ঘুরে দেখা গেছে মানুষ
ভীত হয়ে পড়েছে। এবং চরকাওনা
বেড়িবাঁধ নিয়ে মানুষ খুব আতংকিত।
এই বিষয়ে পাকুন্দিয়া উপজেলা
চেয়ারম্যান আমাদের প্রতিনিধি
শাহরিয়া হৃদয়কে বলেন, আমরা ঘূর্ণিঝড়
মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি
নিয়েছি। শুকনো খাবার ও নিরাপদ
পানির ব্যাবস্থা করেছি। আবহাওয়া
অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলা হয়েছে
আজ শনিবার দুপুর বা সন্ধ্যা নাগাত
বাংলাদেশের উপকূল অতিক্রম করতে
পারে। কক্সবাজারের ৭ নাম্বার বিপদ
সংকেত বহাল রাখা হয়েছে। তবে এই
উপজেলায় এখনো কোন হতাহতের খবর
পাওয়া যায়নি।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:১৭:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: