হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

নতুন সাজে সাজছে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দান

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিদিন :
রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে এলো পবিত্র মাহে রমজান। পবিত্র ঈদ-উল-ফিতরও সন্নিকটে তাই ঈদ উদযাপনের লক্ষে প্রস্তুত হতে শুরু করেছে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দান। পাকুন্দিয়াতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় (সম্ভবত) পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে।
 
পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দানের প্রধান ফটক
বিশাল এই ঈদ জামায়াতের ইমামতি করবেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ মসজিদের খতিব ও কিশোরগঞ্জ পাগলা মসজিদের পেশ ইমাম, হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব। সহকারী ইমাম হিসেবে থাকবেন পাকুন্দিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো: সোলায়মান সাহেব। 
ঈদগাহ সাজাতে কর্মরত শ্রমিক
এদিকে পাকুন্দিয়া পৌর এলাকার অন্য মাঠগুলো সাজানোর প্রস্তুতি চলছে। এসবের মধ্যে আছে সৈয়দগাঁও ঈদগাহ, বরাটিয়া ঈদগাহ, দরদরা ঈদগাহ, শ্রীরামদী ঈদগাহ মাঠসহ পাকুন্দিয়ার মোট প্রায় ২০টি ঈদগাহে বড় বড় জামায়াত অনুষ্ঠিত হবে। আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপন হোক এই প্রত্যাশা সকলের।
নতুন সাজে সাজছে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দান  নতুন সাজে সাজছে পাকুন্দিয়া সদর ঈদগাহ ময়দান Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৪:১৪:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement