নিজস্ব প্রতিবেদক:
মাস দুয়েক আগের কথা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। যিনি পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও বটে। ওই ভবন উদ্বোধন শেষে লোকজনের ভিড় উপেক্ষা করে এমপির সামনে গিয়ে
হাজির হয় জামিয়া নামে এক স্কুলশিক্ষার্থী। জানায় তার আবেগের কথা, বহুদিনের ইচ্ছে ছিল এমপি’কে দেখার। অবশেষে তার সে
ইচ্ছে পূরণ হলো। একথা জানিয়ে এমপিকে ওই ছাত্রীর হাতে লেখা একখানা পত্র তুলে দেয় জামিয়া। সাথে এও বলে দেয়, চিঠির কিন্তু উত্তর চাই। এমপি ওই ছাত্রীর ইচ্ছে ও
আবেগ দেখে আনন্দিত হয়। যোগাযোগের জন্য ভিজিটিং কার্ডও দেয়। প্রেক্ষিতে এমপি ওই শিক্ষার্থীর পত্রে সাড়া দিয়ে তাকে ঐচ্ছিক
তহবিল থেকে পড়াশোনায় সহায়তার জন্য ১০ হাজার টাকার অনুদান চেক তুলে দেন।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এমপির জন্য বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে পাকুন্দিয়া উপজেলার ২৮ জন দুস্থ ও অসহায়দের মধ্যে অনুদানের চেক দেয়া হয়। যেখানে ছিল জামিয়াও। চেক প্রদান অনুষ্ঠানে এমপি সোহরাব উদ্দিন, ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন,
ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুদানের চেক পেয়ে আবেগ আপ্লুত
হয়ে পড়ে জামিয়া। সে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানায়, এ অর্থ তার পড়াশোনায় অনেক সাহায্য করবে। সে পড়াশোনা করতে চায়। ভালো মানুষ হতে চায়। এসময় এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে বলে, ওনাকে আমি একটি পত্র
দিয়েছিলাম। যেখানে আমার কষ্টের
কথা লিখা ছিল। উনি আমার পত্রে
সাড়া দিয়ে আমার প্রতি সদয় হয়েছেন
সেজন্য উনার প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, উপজেলার চরফরাদি
ইউনিয়নের চরফরাদি গ্রামের নূরুল
ইসলামের কন্যা জামিয়া (১৪)। সে
পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৬:৩৯:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: