নিজস্ব প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬১ জন প্রার্থীকে জরিমানা করেছে।
গতকাল সোমবার বিকাল থেকে রাত
পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাকুন্দিয়া উপজেলার নারান্দি, চরফরাদি,
সুখিয়া, চন্ডিপাশা, এগারসিন্দুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৬১ জন প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল।
জরিমানা প্রদানকারী ৬১ জন প্রার্থীর মধ্যে ১৮ জন চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ সদস্য ও সাতজন সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী রয়েছেন।
প্রসঙ্গত, ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর
মধ্যে আ.লীগের পাঁচজন, বিএনপির
তিনজন, জাতীয় পার্টির তিনজন ও
স্বতন্ত্র প্রার্থী সাতজন রয়েছেন। এই
প্রার্থীদের তোরণ নির্মাণ, ব্যানার
টানানো এবং দেয়াল, বাসাবাড়ি,
যানবাহন, বৃক্ষ, দোকানপাট ও ব্যবসা
প্রতিষ্ঠানে পোস্টার লাগানোর
দায়ে জরিমানা করা হয়।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৪২:০০ PM
Rating:
খুব ভাল লাগলো সুশাসনের জন্য ...
উত্তরমুছুন