কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অডিও বার্তা ফেইজবুকে প্রচার ও ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপ করায় কোচিং মাস্টার ও স্থানীয় হলি ড্রীম স্কুলের সহকারি শিক্ষক মেহেদী হাসান জনির বিরুদ্ধে ফুঁসে উঠেছে পাকুন্দিয়ার ছাত্র সমাজ।
এই বর্বরোচিত কার্যকলাপের জন্য জনির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে মঙ্গলবার (৩১-৫-১৬)দুপুের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইটের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তরা এই বর্বরোচিত কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে মেহেদী হাসান জনি মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে অচিরেই আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে বক্তরা ঘোষণা করেন।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
২:০৩:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: