হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

এবার হোসেনপুরে ঘটল অলৌকিক ঘটনা

নিজস্ব প্রতিবেদক :

পাকুন্দিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হোসেনপুরে এক মৃত ব্যাক্তির ছবি দেয়ালে ভেসে উঠেছে বলে অভিযোগ উঠেছে । এই
অলৌকিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ -হোসেনপুর সড়কের সুম্মুর দোকান এলাকার একটি কোচিং সেন্টারে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে এমন ঘটনা জানাজানি হয় এলাকা সহ উর্ধ্বতন মহলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, অনেক
বছর আগে কোন এক লোক মারা গেলে
এই জায়গায় কবর দেওয়া হয় ও পরে
জায়গাটি একজনের কাছে বিক্রি
করে দেওয়া হলে তিনি সেখানে
মার্কেট  ও  ভিতরে কোচিং
সেন্টার দেওয়া হয়। আজ সকালে এমন
ঘটনার খবরে মানুষের রোল পরে যায়
সুম্মর দোকান এলাকায়।গেইটে তালা
দেওয়া হয় মানুষের উপচে পড়া ভীরে।

বেলা ৪ টার দিকে উপজেলা
প্রসাশনের উর্ধতন লোকজন ও
সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া
হয়। ঘটনা পরিদর্শনে দেখা যায়, ঠিক
মানুষের আকৃতির মত করে একটি ছাপ
বুঝায় দেয়ালে। প্রথমে সবাই এটাকে পানি চুষে দেয়ালে এমন ধারনা করলেও
ক্যামেরার সামনে কিছুটা মানুষের
আকৃতির মত দেখায়।

অনেক্ষন ধরে গবেষণার পরে
হোসেনপুর প্রসাশন এটাকে পানির
দ্বারা তৈরি ও গুজব বলে ধারনা
করছেন।

এবার হোসেনপুরে ঘটল অলৌকিক ঘটনা এবার হোসেনপুরে ঘটল অলৌকিক ঘটনা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:২৯:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement