হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, চিকিৎসকসহ আহত ২

পাকুন্দিয়ায় সোমবার বিকেলে ঢাকা টু
কিশোরগঞ্জ সড়কে প্রাইভেটকার ও
ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক
ও চালক গুরুতর আহত হয়েছে। তাদের
ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হচ্ছেন, ঢাকা হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ডাঃ সজীব (৪৫) ও তার প্রাইভেটকারের চালক শাহাদত হোসেন (৩৫)।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে চিকিৎসক বহনকারি প্রাইভেট কারটি (ঢাকা- মেট্রো-গ-১৩-৮২১৫) পাকুন্দিয়া
উপজেলার কোষাকান্দা নামক
স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক
থেকে ছেড়ে আসা ধান ভর্তি একটি
ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৮৯)
সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারটি ধুমরে মুচরে ও
ট্রাকটি উল্টে পাশের জমিতে পড়ে
যায়। এসময় প্রাইভেটকারে থাকা
ডাঃ সজিব ও চালক শাহাদাত
হোসেন গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে
ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ
করেন।

পাকুন্দিয়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, চিকিৎসকসহ আহত ২ পাকুন্দিয়ায় ট্রাক-প্রাইভেটকার
সংঘর্ষ, চিকিৎসকসহ আহত ২ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ২:৫৩:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement