পাকুন্দিয়ায় যুবক-যুবতীসহ ৩ জনকে
আটক
মানিক আহমেদ, ২১শে আগস্ট ২০১৫
পাকুন্দিয়ায় অনৈতিক ভাবে
দেহমিলনে লিপ্ত হওয়ার
অভিযোগে স্থানীরা যুবক-
যুবতীকে আটক করে পুলিশকে
সংবাদ দেয়। সূত্রমতে শুক্রবার
বেলা ১টার দিকে মির্জাপুর
বাজার সংলগ্ন কাজল মিয়ার
স্ত্রী শিরিন আক্তারের বাসা
থেকে ছোটন মিয়া (২৫) ও
আরপিন আক্তার (১৯) নামের যুবক-
যুবতীকে আটক করে পুলিশ।
এলাকাবাসীর ভাষ্যমতে যুবক-
যুবতীকে দেহমিলনের সুযোগ
করে দিতে শিরিনা বাসার
গেইটে তালা লাগিয়ে বাহির
হয়ে গেলে পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে পাকুন্দিয়া
থানার এসআই নাজমুল হাসানের
নেতৃত্বে পুলিশ সদস্যরা বাসার
গেইট খুলে ভেতর থেকে যুবক-
যুবতী ও বাসার মালীক শিরিন
আক্তারকে আটক করেন। ওই তিন
জনকে আটক করে থানায় নিয়ে
আসার কথা স্বীকার করলেও
অনৈতিক মেলামেশার কারণে
আটক করা হয়েছে কিনা তা
নিশ্চিত করতে পারেননি এপুলিশ
কর্মকর্তা।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৬:১৩:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: