ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া পৌর ৮নং ওয়ার্ড কতৃক আয়োজিত নামা লক্ষীয়া ইমাম বাড়ী জামে মসজিদে আজ (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় মুহাম্মদ নূরুল জান্নাত মান্নার সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন কল্পে পবিত্র কোরআন
তেলাওয়াত ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ই'শা ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ছাত্রনেতা মুহাম্মদ সাকিবুল হাসান সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সাকিবুল হাসান সুমন বলেন, ছাত্র সমাজ আজ কঠিন ক্রান্তি লগ্ন সময়ের মধ্যে
রয়েছে। অনুকূলে নয় প্রতিকূলেই
বিপ্লব। আদর্শ বিসর্জন দিয়ে ইশা
ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি
করে না। ইশা ছাত্র আন্দোলন
তার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিল
রেখেই ছাত্র সমাজের কাছে
দ্বীনি দাওয়াত পৌছে দিচ্ছে।
তিনি আরো বলেন, লেজুঢ় ভিত্তিক ছাত্র রাজনীতির কবলে পড়ে ছাত্ররা আজ দিশেহারা, তাই দেশের এই
ক্রান্তি লগ্নে লেজুঢ় ভিত্তিক
ছাত্র রাজনীতি পরিহার করে
একমাত্র আল্লাহ তাআলাকে
সন্তুষ্টি করার লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে যোগদিতে ছাত্রজনতাকে আহ্বান জানান।
পরে মো: জিয়াউল হককে সভাপতি, মুহা. রিছাত আহমেদকে সহ-সভাপতি, মুহা. জোবায়ের খান কে সাধারণ সম্পাদক, মুহা. আরমানকে যুগ্ন সম্পাদক ও মুহা. ইলিয়াসকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটি গঠন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুহা. নাজমুল হুদা, মুহা. মাহবুবুর রহমান, মো: রিয়াদ আহমেদ, প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:০২:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: