পাকুন্দিয়া প্রতিদিন প্রতিনিধিদের পুনর্মিলনী
অনুষ্ঠিত
উৎসব-মুখর পরিবেশে অনুষ্ঠিত
হয়েছে পাকুন্দিয়ার বৃহৎ ফেইসবুক পেইজ পাকুন্দিয়া প্রতিদিন এর প্রতিনিধিদের
পুনর্মিলনী। আজ (বৃহস্পতিবার) আলোকিত ছাত্র কল্যাণ সংগঠনের কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী উপলক্ষে বিকাল
৩টা হতে প্রতিনিধিরা আলোকিত ছাত্র কল্যাণ সংগঠনের কার্যালয়ে মিলিত হয়। ফলে পুরো
কার্যালয় জুড়ে পরিণত হয়
নবীন-প্রবীণের মিলনমেলায়।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, আলোকিত ছাত্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: এনামুল হক হৃদয়, বার্তাবাজার ডটকম এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শাহরিয়ার হৃদয়, পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক নূরুল জান্নাত মান্না।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া প্রতিদিনের হোসেন্দী ইউনিয়ন প্রতিনিধি এ.এইচ. মাহমুদুর রহমান আফ্রিদ, চন্ডিপাশা ইউনিয়ন প্রতিনিধি মো: আরমান হোসেন, চরফরাদী ইউনিয়ন প্রতিনিধি মো: নাজমুল হুদা ও স্টাফ রিপোর্টার মো: মোনায়েম, প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৬:১৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: