পাকুন্দিয়ায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ,
গ্রেপ্তার ১
মানিক আহমেদ, ১২ই আগস্ট ২০১৫
পাকুন্দিয়ায় গার্মেন্টস কর্মী গণধর্ষণ, ঘটনায় পুলিশ সামাদ মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার আঙ্গিয়াদি গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র।
জানা যায়, উপজেলার চরটেকী গ্রামের ওই গার্মেন্টস কর্মীর সাথে উপজেলার
আঙ্গেয়াদী গ্রামের মৃত তাহেরের পুত্র সামাদ মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২রা আগস্ট বিয়ে করবে বলে প্রেমিকাকে খবর দিয়ে আঙ্গেয়াদী গ্রামে নিয়ে যায় সামাদ। ভিকটিম সেখানে গেলে প্রেমিক সামাদ ও তার সহযোগিরা জিম্মি করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে গণধর্ষণ করে আসছিল। এ
সময়ে একাধিক বার স্থান পরিবর্তন করে ওরা। এ অবস্থায় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে
মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার আঙ্গিয়াদী
টানপাড়া মুর্শিদ উদ্দিনের বাড়িতে ধর্ষিতাকে উদ্ধার
করেন। ধর্ষিতার ভাষ্যমতে অভিযুক্ত আসাদকে
পুলিশ গ্রেপ্তার করেতে সক্ষম হয়। ঘটনায়
ভিকটিমের মা বাদি হয়ে ৪ জনের নামে ও অজ্ঞাত
আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা
করেছেন।
ওসি (ইনচার্জ) হাসান আল মামুন বলেন,
ঘটনায় জড়িত প্রধান আসামি আসাদকে গ্রেপ্তার করা
হয়েছে। অন্যদের প্রেপ্তারের অভিযান
চলছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য
কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো
হয়েছে বলেও জানান।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৮:২৩:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: