হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় হজ্ব যাত্রীদের মাঝে লাগেজ বিতরণ

উজ্জ্বল কুমার সরকার,

কিশোরগঞ্জের পাকুন্দিয়া
উপজেলায় হজ্ব যাত্রীদের
মাঝে লাগেজ বিতরণ করা
হয়েছে। মঠখোলা নামা
বাজারে আব্দুল্লাহ হজ্ব
কাফেলার আয়োজনে প্রধান
অতিথি হিসেবে লাগেজ
বিতরণ করেন কিশোরগঞ্জ-২
(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের
জাতীয় সদস্য অ্যাডভোকেট
মোঃ সোহরাব উদ্দিন।

এগারসিন্দুর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি
এবিএম জমশেদ আলীর
সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা ভাইস চেয়ারম্যান
আজিজুল হক, উপজেলা নির্বাহী
অফিসার মোহাম্মদ মোশারফ
হোসেন খান, থানার ওসি
হাসান আল মামুন, আব্দুল্লাহ হজ্ব
কাফেলার পরিচালক আবুল
কালাম আজাদ, এগারসিন্দুর ইউপি
চেয়ারম্যান বজলুল করিম বাবুল,
হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোজাম্মেল হক,
হজ্ব যাত্রী জনাব আলী দুদু প্রমূখ।
অনুষ্ঠানে পাকুন্দিয়া ও
কটিয়াদী উপজেলার ৬৯ জন হজ্ব
যাত্রীদের মাঝে লাগেজ
বিতরণ করা হয়।

সূত্র : সময়ের কণ্ঠস্বর 

পাকুন্দিয়ায় হজ্ব যাত্রীদের মাঝে লাগেজ বিতরণ পাকুন্দিয়ায় হজ্ব
যাত্রীদের
মাঝে লাগেজ
বিতরণ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:৩২:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement