হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বৃদ্ধ পিতা

মুঞ্জুরুল হক মুঞ্জু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়
নেশাগ্রস্ত ছেলে তার বাবার
দাঁড়ি ছিড়ে আহত করেছে।
এছাড়াও গলায় চাপ দিয়া
শ্বাসরোধ করে হত্যার চেষ্টা
করে। একপর্যায়ে দা দিয়া
দৌড়ায়। প্রেক্ষিতে বাধ্য হয়ে
পিতা গিয়াস উদ্দিন ছেলের
বিরুদ্ধে থানায় মামলা দায়ের
করেছেন। ঘটনায় পুলিশ রাতেই
অভিযুক্ত আছির উদ্দিন (২৩)কে
গ্রেফতার করে (আজ) বৃহস্পতিবার
সকালে আদালতে প্রেরণ করে।

মামলা সূত্রে জানা গেছে,
উপজেলার ষাইটকাহন গ্রামের
চালক গিয়াস উদ্দিন
ঠেলাগাড়ি চালিয়ে সংসার
পরিচালনা করেন। তার ছেলে
আছির উদ্দিন মদ, গাঁজাসহ
বিভিন্ন নেশা সেবন করে ও জুয়া
খেলার সঙ্গে জড়িত। এসব
কুকর্মের জন্য প্রায়ই তার পিতার
নিকট টাকা চাইত। ঘটনার দিন গত
৯ সেপ্টেম্বর নেশার জন্য টাকা
চাইলে তা দিতে অস্বীকার
করে গিয়াস উদ্দিন। এতে
নেশাগ্রস্ত ছেলে আছির উদ্দিন
ক্ষিপ্ত হয়ে তার পিতার দাঁড়ি
ছিড়ে ফেলে ও গলায় দুহাত
দিয়ে চাপ দিয়ে শ্বাসরোধ করে
হত্যার চেষ্টা চালায়। পরে দা
দিয়া বৃদ্ধ পিতার দিকে তেড়ে
আসলে আত্মরক্ষার্থে বৃদ্ধ পিতা
দৌড়ে পালিয়ে যায়। এদিকে
হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে
নেশাগ্রস্ত আছির উদ্দিন ঘরের
আসবাব পত্র কুড়াল দিয়ে কুপিয়ে
তছনছ করে ক্ষতিসাধন করে।

ঘটনায় ওই দিনই গিয়াস উদ্দিন
বাদি হয়ে নেশাগ্রস্ত ছেলে
আছির উদ্দিনকে আসামি করে
থানায় একটি মামলা করেন।
নং-০৯/২৫২।

পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন
বলেন, অভিয্ক্তুকে গ্রেপ্তার
করে আদালতে প্রেরণ করা
হয়েছে।

পাকুন্দিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বৃদ্ধ পিতা পাকুন্দিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বৃদ্ধ পিতা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:২৯:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement