নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়
বান্ধবীর বাড়িতে বেড়াতে
গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী
(১১) গণধর্ষণের শিকার হয়েছে।
রোববার সন্ধ্যায় স্কুলছাত্রীকে
নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে
অচেতনের পর উজ্জ্বল, জুয়েল, সাজু
ও নূরুল ইসলাম পালাক্রমে ধর্ষণ
করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা
বাদী হয়ে থানায় ধর্ষকদের
বিরুদ্ধে মামলা দায়েরের পর
গতকাল সকালে উপজেলার
মুনিয়ারিকান্দা গ্রামের
মির্জালি মিয়ার বাড়িতে
অভিযান চালিয়ে সাজু নামে
এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
আটককৃত সাজু ঠাকুরগাঁও জেলার
টিকাপাড়া এলাকার মৃত আবদুল
কাফির ছেলে। সে কয়েক দিন
আগে মুনিয়ারিকান্দা গ্রামে
তার খালু মির্জালি মিয়ার
বাড়িতে বেড়াতে এসে ওই
বাড়িতে অবস্থান করছিল। পুলিশ
ও সংশ্লিষ্ট সূত্র জানায়,
উপজেলার মুনিয়ারিকান্দা
গ্রামের ওই স্কুলছাত্রী রোববার
বিকালে একই গ্রামে তার এক
বান্ধবীর বাড়িতে বেড়াতে
যায়। এ সময় মৃত রেনু মিয়ার ছেলে
উজ্জ্বল, মৃত ফরহাদের ছেলে
জুয়েল, সাজু ও চরপাড়াতলার
শহীদের ছেলে নূরুল ইসলাম ওই
ছাত্রীকে ফুসলিয়ে প্রথমে
খেলার মাঠে এবং পরে সন্ধ্যার
দিকে কৌশলে পার্শ্ববর্তী
একটি মেশিনঘরে নিয়ে যায়।
সেখানে তাকে নেশাজাতীয়
দ্রব্য সেবন করিয়ে অচেতন করে।
পরে ওই ৪ যুবক পালাক্রমে
ছাত্রীটিকেধর্ষণ করে। রাত
৮টার দিকে বান্ধবীর বাড়ির
লোকজন ওই ছাত্রীকে মেশিনঘর
থেকে অচেতন অবস্থায় উদ্ধার
করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই
শিক্ষার্থীকে উদ্ধার করে
কিশোরগঞ্জ জেনারেল
হাসপাতালে ডাক্তারি
পরীক্ষার জন্য প্রেরণ করে।
পাকুন্দিয়া থানার ওসি হাসান
আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, অভিযুক্তদের মধ্যে
একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকিদের গ্রেপ্তারে অভিযান
চলছে ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১০:৩৪:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: