হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মানিক আহমেদ, ৯ই সেপ্টেম্বর
২০১৫

পাকুন্দিয়ায় উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক,
পাকুন্দিয়া ডিগ্রী কলেজের
সাবেক ভিপি ও চরফরাদী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কামাল উদ্দিনকে স্থানীয়
সরকার মন্ত্রণালয় বরখাস্ত
করেছে। ৮ই সেপ্টেম্বর
মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী
সচিব শরিফ আহম্মেদ স্বাক্ষরিত
এক আদেশে ইউপি চেয়ারম্যান
কামাল উদ্দিনকে সাময়িক
বরখাস্তের সিদ্ধান্ত হয়। জানা
যায়, ২০১৩ সনের ২৭শে অক্টোবর
পুলিশ বাদী হয়ে দায়ের একটি
রাজনৈতিক মামলার কারণে
বরখাস্ত করা হয়েছে এ ইউপি
চেয়ারম্যানকে। পাকুন্দিয়া
থানার মামলা নং- ১৩, জিআর
নং- ৩৬৯(২)১৩। উপজেলা
নির্বাহী অফিসার মোশাররফ
হোসেন খান বরখাস্তের আদেশ
পাওয়ার কথা জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান কামাল
উদ্দিনের কোন মন্তব্য পাওয়া
যায়নি।

পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যান
বরখাস্ত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৮:২০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement