হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় বাল্য বিয়ে, বর ও কনের পিতাকে কারাদণ্ড

মানিক আহমেদ, ৪ সেপ্টেম্বর ২০১৫

পাকুন্দিয়ায় বাল্য বিয়ের
আয়োজন করায় বর মাজহারুল আলম
ও কনের পিতা নূরুল ইসলামকে ৭
দিন করে বিনাশ্রম কারাদণ্ড
দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কোদালিয়া
শহরউল্লাহ ইসলামীয়া
বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী
ও চন্ডিপাশা গ্রামের নূরুল
ইসলামের কন্যা তাহমিনা
আক্তার (১৩) এর সাথে
কিশোরগঞ্জ সদর উপজেলা
কালটিয়া কামালিয়াপাড়ার
গ্রামের আবদুল খালেকের পুত্র
মাজহারুল আলমের বিয়ে ঠিক হয়।
শুক্রবার বিকালে কনের
বাড়িতে বিয়ের আয়োজনের
সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বর,
কনে ও কনের পিতামাতাকে
আটক করে থানায় নিয়ে আসেন।
পরে উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের
বিচারক মোঃ মোশাররফ
হোসেন খান বর ও কনের
পিতাকে ৭ দিন করে
কারাদণ্ডে দন্ডিত করেন।

পাকুন্দিয়ায় বাল্য বিয়ে, বর ও কনের পিতাকে কারাদণ্ড পাকুন্দিয়ায় বাল্য বিয়ে, বর ও
কনের পিতাকে কারাদণ্ড Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১১:০০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement