কিশোরগঞ্জের পাকুন্দিয়া
প্রেসকাবের সদস্য ও বাংলাদেশ
সময়ের পাকুন্দিয়া প্রতিনিধি
মো. মঞ্জুরুল হক মুঞ্জুকে
প্রেসকাবের ভাবমূর্তি বিনষ্ট ও
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ
বিভিন্ন কারণে বহিষ্কার করা
হয়েছে। সে উপজেলার
নারিকেলতলারচর গ্রামের ইমাম
উদ্দিনের পুত্র। শনিবার (১২-১২-১৫)
দুপুরে পাকুন্দিয়া প্রেসকাব
কার্যালয়ে সাধারণ পরিষদের
এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে
প্রেসকাব থেকে আজীবনের জন্য
বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে
ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা,
প্রেসকাবের ভাবমূর্তি বিনষ্ট ও
ক্ষতি সাধন, প্রেসকাবের অপর
সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটনা,
বিভিন্ন অফিসে দালালি,
সংবাদ প্রকাশের নামে
বিভিন্ন লোকদের কাছ থেকে
টাকা আদায়, নারী
কেলেংকারী, প্রেসকাবের
গোপন তথ্য ফাঁস করে দেওয়া,
সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বিঘ্ন
ঘটিয়ে প্রেসকাবের চেইন অব
কমা- নষ্ট করাসহ অর্ধ শতাধিক
অভিযোগ আনা হয়। প্রেসকাবের
সভাপতি এমএ রশীদ ভূঁইয়া ও
সাধারণ সম্পাদক খন্দকার
আছাদুজ্জামান বহিষ্কারের
বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : আছাদুজ্জামান খন্দকার
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:০৮:০০ AM
Rating:
সাংবাদিক মঞ্জুকে বহিস্কারের প্রেক্ষিতে মঞ্জুর নিজের ফেসকুকে একটি পোষ্ট দিয়েছে ‘পদত্যাগ করলাম বহিস্কারের মানে কি?’ তার প্রেক্ষিতে যারা মঞ্জুকে বহিস্কার করেছে তারা কিন্তু আজঅবধি সঠিক জবাব দিতে পারেনি। এতে প্রতিয়মান হয় যারা মঞ্জুকে প্রেসক্লাব থেকে বহিস্কার করেছে তারা নিজেদের কূকৃতি আড়াল করতে এটি করেছে।
উত্তরমুছুন