নিজস্ব প্রতিবেদক,
পাকুন্দিয়ায় মোবাইল কোর্টের
বার্তা পেলেই দোকানপাট বন্ধ
হয়ে যায়। সম্প্রতি ২ ডেন্টাল
কিনিক ও ২ বেকারী মালীককে
১ বছর করে কারাদণ্ড ও ১ লাখ
টাকা করে জরিমানা করায়
মোবাইল কোর্টের নাম শুনলেই
আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী
সাধারণ এবং দোকানপাট বন্ধ
করে ফেলেন। বৃহস্পতিবার বেলা
দেড়টার দিকে পাকুন্দিয়া পৌর
সদর বাজারে উত্তম মিষ্টান্ন
ভান্ডারের মালীক স্বপন কুমার
মোদককে ১০ হাজার টাকা,
হোটেল মালীক সেলিম
মিয়াকে ১০ হাজার টাকা ও
উপজেলার তারাকান্দি জুয়েল
ফিলিং স্টেশন থেকে পাশের
বাড়ি বিদ্যুৎ লাইন দেয়ায় ৫
হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমান আদালত।
আদালতের বিচারক ও উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) হাসিনা আক্তার
এ জরিমান আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের কার্যক্রম
চলাকালিন প্রায় ২ ঘন্টা সময়
পাকুন্দিয়া পৌর সদর বাজারের
ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান
বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:৪২:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: