হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

হোসেন্দীর কুমারপুর গ্রামে বিদ্যুৎ উদ্ভোধন

এ.এইচ.মাহমুদুর রহমান (আফ্রিদ)
হোসেন্দী ইউনিয়ন প্রতিনিধি,
পাকুন্দিয়া প্রতিদিন।

গতকাল (শুক্রবার) হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের পশ্চিমপাড়ার পশ্চিমাংশে বিদ্যুৎ উদ্ভোধন করা হয়েছে। ইসমাইল মাষ্টারের সভাপতিত্বে বিদ্যুৎ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্স।

এ সময় হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আখতার হোসেন ও হোসেনপুর ভূমি অফিসের কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনেক প্রচেষ্ঠার মাধ্যমে বিদ্যুতের মুখ দেখতে পাচ্ছে এই এলাকার জনসাধারণ। তাই এলাকাবাসীর মুখে খুশির জোয়ার। এই বিদ্যুৎ পাওয়ায় এলাকাবাসী পাকুন্দিয়া প্রতিদিন কে জানান, এলাকায় বিদ্যুৎ আসায় তারা আনন্দিত।

হোসেন্দীর কুমারপুর গ্রামে বিদ্যুৎ উদ্ভোধন হোসেন্দীর কুমারপুর
গ্রামে বিদ্যুৎ উদ্ভোধন Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৫:৩৪:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement