হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের কুপে ১ জনের মৃত্যু

শাহরিয়া হৃদয়
স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়া প্রতিদিন

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের দায়ের কুপের ১ জনের মৃত্যু হয়েছে। তার নাম আঃ মালেক। সে
উপজেলার জাংগালিয়া ইউনিয়েনের চরকাওনা মইসাকান্দা গ্রামের বাসিন্দা।

জানা যায়, কাল (রবিবার) রাত ৯ টার দিকে আমতলি বাজার থেকে বাড়ি
যাওয়ার পথে পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে ও এলোপাতাড়িভাবে দা দিয়ে কোপিয়ে পাশের মাঠের মধ্যে ফেলে দেয়।
লোকের জানাজানিতে তাকে উদ্ধার করে
কিশোরগঞ্জ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে
যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এরপরে পাকুন্দিয়া থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই ঘটনার কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে
পাকুন্দিয়া থানার অফিসার (ইনসার্জ) হাসান আল মামুন পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ রেখেছি এবং তদন্ত করছি।

পাকুন্দিয়ায় দুর্বৃত্তের কুপে ১ জনের মৃত্যু পাকুন্দিয়ায় দুর্বৃত্তের কুপে ১ জনের মৃত্যু Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৩:১৮:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement