তরিফুল ইসলাম রিদয়
স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়া প্রতিদিন
পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়ন
জালিকুমড়া চাষ করে সাবলম্বী এখন প্রায় শত শত কৃষক। এ বছর অবহাওয়া অনুকূলে থাকাই জালিকুমড়া বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা।
এই ইউনিয়নের বিশ্বনাথপুর, উত্তর জাংগালিয়া, কাজিহাটি, সহ আরও অনেক
গ্রামের কৃষকেরা জালিকুমড়া চাষ করে বেশি সাবলম্বী হচ্ছেন। তাছাড়া বাজারজাত করণের রয়েছে ব্যাপক সুবিধা। ঢাকা হতে অনেক গ্রাহক এসে বাড়ি হতে তা ক্রয় করে নিয়ে যায়। তাই দিন দিন অনেক কৃষক
জালিকুমড়া চাষে অাগ্রহী হচ্ছে। আর তা বাড়ি আঙ্গীনা ও পতিত জমিতে চাষ করে অনেকে মুনাফা আয় করা যায়।
এই ইউনিয়নে বেকার যুবকেরা বেশি ভাগ
আগ্রহী হচ্ছে জালিকুমরা চাষাবাদে। গত বছর হরতাল – অবরোধে বাজারজাতকরণ না করতে পেরে অনেক লোকশান
হয়ে ছিল। কিন্তু এ বছর তা পুশিয়ে নিবে বলে আশা করছে স্থানীয় কৃষকেরা।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৯:৪৭:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: