হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় যৌতুকের বলি হলেন গৃহবধূ শিরিনা

নিজস্ব প্রতিবেদক,
পাকুন্দিয়ায় স্বামীর দেওয়া
কেরোসিনের আগুনে অগ্নিদগ্ধ
শিরিনা আক্তার (২২) ৪ দিন মৃত্যুর
সাথে পাঞ্জা লড়াইয়ে নিয়তির
কাছে হেরে গেলেন। রোববার দুপুরে
ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালের বার্ণ ইউনিটে মারা
গেছেন শিরিনা।
সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে
উপজেলার চরকাওনা নতুন বাজার
গ্রামের ছায়েম উদ্দিনের কন্যা
শিরিনাকে বিয়ে করেন একই
উপজেলার হরশী গ্রামের
আলাউদ্দিনের পুত্র রুবেল মিয়া (৩০)।
দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের
বাবা-মা। বিয়ের পর থেকেই
যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল
স্বামীসহ স্বামীর স্বজনরা। এনিয়ে দুই
পরিবারের মধ্যে একাধিকবার দেন-
দরবারও হয়েছে। ঘটনার দিন গত
মঙ্গলবার সন্ধ্যায় পিত্রালয় থেকে ১
লাখ টাকা যৌতুক এনে দিতে
অস্বীকার করলে স্ত্রীর গায়ে
কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়
পাষণ্ড স্বামী। অগিদগ্ধ শিরিনাকে
রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের বার্ণ ইউনিটে
চিকিৎসাধীন আজ রোববার দুপুরে মৃত্যু
ঘটে গৃহবধু শিরিনার। ওসি (ইনচার্জ)
হাসান আল মামুন জানান, ঘটনার
বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।

পাকুন্দিয়ায় যৌতুকের বলি হলেন গৃহবধূ শিরিনা পাকুন্দিয়ায় যৌতুকের বলি হলেন গৃহবধূ
শিরিনা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:০০:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement