হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের কষ্টসাধ্যের জয়, পাকুন্দিয়ার বিভিন্নস্থানে আনন্দ মিছিল।


শাহরিয়া হৃদয়,
স্টাফ রিপোর্টারঃ
.
এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ
ক্রিকেট দলের জয়ের আনন্দে মিছিল হয়েছে
পাকুন্দিয়া থানার বিভিন্ন স্থানে ।বুধবার রাত ১১টা ১০ মিনিটে বাংলাদেশের জয়ের পর পরেই বিভিন্ন ইউনিয়নে শুরু হয় আনন্দ মিছিল।
এরই অংশ হিসেবে জাংগালিয়া বাজারেও করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে
অর্ধশতাধিক যুবক পরনের শার্ট খুলে,
বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, হই হই রই
রই পাকিস্তান গেল কই , বাংলা বাশ, বাংলা বাশ ’’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল বাজার চত্বর।
এশিয়া কাপের এই মৌশুমে হারলেই বিদায় এই সমীকরনে মাঠে নামে দুই দল। অবশেষে খুব কষ্টেসৃষ্টেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ । এ জয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ার সাথে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।  এশিয়া কাপে
বাংলাদেশের সঙ্গে পাকিস্থানের খেলাকে কেন্দ্র করে ফুসে ওঠে
বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। অনেকেই তাই বাড়তি আবেগ
নিয়ে খেলা উপভোগ শেষে বিজয় মিছিলে অংশ নেয়।
বিজয় সহ শতাধিক যুবক খেলা উপভোগ শেষে
বাংলাদেশের কাঙ্খিত বিজয়ে আনন্দে আত্মহারা হয়ে বিজয়
মিছিল বের করে।

বাংলাদেশের কষ্টসাধ্যের জয়, পাকুন্দিয়ার বিভিন্নস্থানে আনন্দ মিছিল। বাংলাদেশের কষ্টসাধ্যের জয়, পাকুন্দিয়ার বিভিন্নস্থানে আনন্দ মিছিল। Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:৫০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement