হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পর্দার আরালে আরেক জন ক্রিকেট প্রেমিক

সাদ্দাম হুসাইন রুবেল
জাংগালিয়া ইউনিয়ন প্রতিনিধি
পাকুন্দিয়া প্রতিদিন

ক্রিকেট পাগল বাংলাদেশে
ক্রিকেট পাগলের অভাব নাই । যদি
প্রশ্ন করা হয় বাংলাদেশের সব চেয়ে
বড় ক্রিকেট প্রেমিক কে ? সবাই বলবে
শয়ব আলী । বাংলাদেশে খুজতে
গেলে এই রকম আরো অনেক শয়ব আলীর
দেখা মিলবে । তেমনি একজন ভিন্ন
ধর্মি শয়ব আলীকে নেয়ে লেখা এই
রিপোর্টে । কিশোরগঞ্জের
পাকুন্দিয়াই খুজ মিলেছে নতুন এই শয়ব
আলীর । নাম আলামিন (২৭) , পেশাই
একজন গাড়ী ডাইভার । ক্রিকেটের
প্রতি ভালোবাসা সেই ছোট কাল
থেকে । পরিবারের আর্থিক দুর্বলতাই
লেখাপড়া তেমন করতে পারেনি ।
ক্রেকেটের প্রতি দুর্বলতা ছোট কাল
থেকে থাকাই , ক্রিকেট নিয়ে ভিন্ন
ধর্মী চিন্তা থেকে শুরু করেন খবরের
কাগজের থেকে ক্রিকেট সংবলীত
নিউজ এবং ফটো সংগ্রহ । শুরুটা সেই
২০০৫ সাল থেকে । প্রথমেই নিজের
ঘরে ফটো সাটানোর কাজ শুরু করলেও ,
পরবর্তিতে আলাদা ঘর তৈরী করে শুরু
করেন যাদুঘর তৈরীর কাজ । বঙ্গবন্ধু
ক্রিকেট ফটো যাদুঘর নামে ২০০৫ সাল
থেকে ২০১৬ সাল পর্যন্ত অর্ধ লক্ষেরো
বেশি ফটো সংগ্রহ করে দুর্লভ এই
কির্তি গড়েন আলামিন । স্থানিয়
পর্যায়ে এই যাদুঘরের পরিচিতি
থাকলেও জাতীয় পর্যায়ে এর
পরিচিতি না থাকার পিছনে রয়েছে
উপজেলা কর্মকর্তাদের দায়িত্বহীন
উদাসীনতা । একাদিক বার বিভিন্ন
ইলেক্টনিক মিডিয়া এই নিয়ে
প্রতিবেদন করলেও সরকার বা ক্রিকেট
বোর্ডের দৃষ্ট আকর্ষন করতে ব্যার্থ হয় ।

আলামিন সহ স্থানিয়দের দাবি
সরকারী ভাবে এই প্রতিষ্টান টির
কার্যক্রম শুরু করা । এতে করে সুরক্ষিত
থাকবে বাংলাদেশের প্রথম ক্রিকেট
ফটো যাদুঘর ।

পর্দার আরালে আরেক জন ক্রিকেট প্রেমিক পর্দার আরালে আরেক জন ক্রিকেট
প্রেমিক Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:৩৩:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement