মোঃ স্বপন হোসেন
সুখিয়া ইউপি প্রতিনিধি,
.
গত রবিবার দুপুর বেলায় সুখিয়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের আবু বকর ছিদ্দিকের পোষা গরুটিকে কামড়ে দেয় চরপলাশ গ্রামের মড়ল বাড়ির ৫ টি কুকুর। গরুটির সমস্ত শরীর কামড়ে দিশেহারা করে ফেলে। তখনি চরপলাশ গ্রামের কিছু মহিলা এসে কুকুর গুলোকে তাড়া করে ও গরুর মালিকদের খবর দেন। সাথে সাথে গরুর মালিক এসে গরুটিকে নিয়ে বাড়িতে যায়। তারপর শরীর সাবান দিয়ে পরিষ্কার করে ও ডাক্তারি ঔষধ খাওয়ান। এবং হোমিও ঔষধও খাওয়ান। কিন্তু এক পর্যায়ে আজ সকালে গরুটি পাগল হয়ে যায়। কিন্তু ১০ টার দিকে গরুটি মারা যায়। পরে গরুটিকে ৩ টা ২৫ মিনিটে দাফন করা হয়।
গরুর মালিকের অভিযোগ যাতে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হয়।
গরুর প্রাণ গেল কুকুরের কামড়ে
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৬:২২:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: