হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

কিশোরগঞ্জে নরসুন্দা তলদেশে চাষ হচ্ছে বোর আবাদ।


শাহরিয়া হৃদয়
স্টাফ রিপোর্টার,
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্কঃ
.
এককালের খরস্রোতা নরসুন্দা নদী
এখন যেন মরা খালে পরিণত হয়েছে। দখল দূষণের
কবলে পড়ে গৌরব হারিয়েছে এ নদীটি। যে
নরসুন্দা নদী দিয়ে বছরজুড়ে পাল তোলা নৌকা
চলত, সেই নদী এখন ধানী জমিতে পরিণত
হয়েছে। এখন নরসুন্দার তলদেশে চলছে বোরো
আবাদ। কৃষকরা নদীর তলদেশে বোরো আবাদে
ব্যস্ত সময় পার করছে।
জানা গেছে, প্রায় ৩০ বছর আগেও সারা বছর
পানি থাকত খরস্রোতা নরসুন্দা নদীতে। এর
আগে নরসুন্দা দিয়ে বড় বড় মহাজনী নৌকা
যাতায়াত করত। তখন সারাদেশের সঙ্গে
কিশোরগঞ্জ জেলার নদীপথের যোগাযোগ
স্বাভাবিক ছিল। তখন নদীপথে অল্পখরচে
মালামাল আনা-নেয়া করত ব্যবসায়ীরা।
চলাচল করত সাধারণ মানুষজন। তবে এখন আর সে
আগের রূপ নেই নরসুন্দার। যে কেউ দেখলে
বিশ্বাসই করবে না যে, এখানে খরস্রোতা নদী
ছিল। জেলার হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র
থেকে উৎপত্তি হয়ে নরসুন্দা নদী কিশোরগঞ্জ
শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ইটনা
উপজেলার ধনু নদীতে গিয়ে মিশেছে।
পাকিস্তান আমলে হোসেনপুরের কাওনা নামক
স্থানে নরসুন্দার ওপর আড়াআড়ি বাঁধ
নির্মাণের ফলে নদীটি তার স্বাভাবিক নাব্য
হারায়।
সরেজমিনে কয়েক কৃষকের সঙ্গে
কথা হলে তারা জানান, নরসুন্দা নদীতে বোরো
আবাদ করে যে পরিমাণ ধান পাওয়া যায়, তা
দিয়েই তাদের সংসারের সারা বছরের খুড়াকি
চলে যায়।
.
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের
উপপরিচালক নির্মল কুমার সাহা কৃষকদের এরূপ
চাষাবাদে সন্তোষ প্রকাশ করেন। তবে
নরসুন্দার তলদেশে কি পরিমাণ বোরো আবাদ হয়
এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,
উপজেলাওয়ারী পরিসংখ্যান থাকায় নরসুন্দার
তলদেশে আবাদের পরিমাণ সঠিকভাবে বলতে
পারছেন না।

কিশোরগঞ্জে নরসুন্দা তলদেশে চাষ হচ্ছে বোর আবাদ। কিশোরগঞ্জে নরসুন্দা তলদেশে চাষ হচ্ছে বোর আবাদ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৬:০২:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement