মোঃ আরমান হোসেন
চন্ডিপাশা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়নের কোনো রাস্তায় দূর্গন্ধ ছাড়া চলাফেরা করা যায় না। কিছুক্ষণ পরপর বয়লার মুরগীর ফার্মের দুর্গন্ধ ছড়িয়ে পরছে পরিবেশ। ফার্মের পাশে যারা অবস্থান করে তারা থাকতে থাকতে অতিষ্ট। এর থেকে মুক্ত না হলে যে কোন সময় হতে পারে বড় ধরনের রোগ। কিন্তু বড় সমস্যা হচ্ছে রাস্তায় চলাচলকারী পথযাত্রীদের,শ্বাস-নিশ্বাস নিতে কষ্ট হয় শ্বাস-নিশ্বাস বন্ধ করে চলাচল করতে হয়।
সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ টু পাকুন্দিয়া, পুলেরঘাট টু হোসেনপুর যাতায়াত করলে কিছুক্ষণ পরপর ফার্ম। এর মধ্যে সবচেয়ে বেশি ফার্ম রয়েছে দুই রাস্তার সংযোগ স্থল কোদালিয়া চৌরাস্তা বাজারের আশ-পাশ চন্ডিপাশা ইউনিয়নের আওতাভুক্ত এলাকায়। শিঘ্রই এ সমস্যা থেকে সমাধান চায় অতিষ্ট জনপদ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১:৪৩:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: