মো: আরমান হোসেন
চন্ডিপাশা ইউপি প্রতিনিধি
উপজেলা চন্ডিপাশা ইউনিয়নে এখনো
শান্ত নয় ঘাগড়া ও কোদালিয়া গ্রাম।
গত ১৯শে মার্চ তারিখে ঘটে যাওয়া
পূর্ব জের ধরে কোদালিয়া এস আই উচ্চ
বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও
ম্যানেজিংক কমিটি নিয়ে ধাওয়া
পাল্টা ধাওয়া হয়। এতে কোদালিয়ার
চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান
উদ্দীন (আপন) সহ অনেকে আহত হয়। তখন
চন্ডিপাশা ও ঘাগড়া এক জুটে ছিল, আর
এদিকে কোদালিয়া চিলাখাড়া ও
শলজানী এক জুটে ছিল। এই পাঁচ(৫) মুখী
গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আর
সেই সংর্ঘষের পর থেকে এই দুই জুটের
গ্রামের লোকেরা একে অন্যের
গ্রামে যাই না। আর সেই জন্য
চন্ডিপাশা্ ইউনিয়নের মধ্যে সাতটি
(৭) হাট বাজার রয়েছে এর মধ্যে
কোদালিয়া ও চৈারাস্তা দুইটি
বাজারেই এই পাঁচ(৫) গ্রামের
লোকেরা হাট বাজার করতে আসে ।
কিন্ত সংর্ঘষ্ হওয়ার পর থেকে তারা
(ঘাগড়া ও চন্ডিপাশার লোকেরা)
এই দুই বাজারে আসে না। জানা যায়
তারা কোদালিয়া টু আজলদী রোডে
কোদালিয়া বাজার হতে প্রায়
পাঁচশত(৫০০) গজ ভিতরে চন্ডিপাশা
গ্রামের শীমান্তে কোদালিয়ার
পাশা্-পাশি বাজার জমায়। এখান
থেকে তারা বাজার করে।
কোদালিয়া চৈারাস্তা বাজারে
আর আসে না। ঐ বাজারেই সব ধরনের
তরিতকারী সবজী মাছ নাপিত সহ সব
কিছু পাওয়া যায়। এই বাজারের নাম
দেওয়া হয় বন্ধু বাজার। ঘঠনায় অনেক
মরুব্বিদের কাছ থেকে জিজ্ঞাসা
করে জানাযায় যে, কোদালিয়া
গ্রাম কখনো অন্য গ্রামের সাথে
সংর্ঘষ হতে দেখেনি এবং হয়নি।
এটায় প্রথম সংর্ঘষ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:২৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: