হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

চরফরাদী ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা
চরফরাদী ইউপি প্রতিনিধি :
পাকুন্দিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বর্তমানে জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচারণা। মিছিল, মিটিং এ ব্যস্ত সময় পাড় করছেন চেয়ারম্যান প্রার্থীগণ। তারই অংশ হিসেবে চরফরাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামাল উদ্দিন কামাল চরফরাদী ইউনিয়নে চরপাড়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার এক নির্বাচনী সভা করেছেন। চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন কামালের ডাকে অনেক জনসাধারণ এতে অংশগ্রহণ করে। এসময় তার সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 


চরফরাদী ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত চরফরাদী ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১০:০৫:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement