হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

জাংগালিয়া ইউনিয়নের সকল প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাহরিয়া হৃদয়, স্টাফ রিপোর্টার :

৬ষ্ঠ ধাপে পাকুন্দিয়া থানার ৯ টি
ইউনিয়নেই একসাথে নির্বাচন অনুষ্ঠিত
হবে। এর মধ্যেই প্রার্থীরা পার করছে
ব্যাস্ত সময়। এরই অংশ হিসাবে
জাংগালিয়া ইউনিয়নের সকল
প্রার্থীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা
বাহিনির সাথে মত বিনিময় করেছেন
।জাংগালিয়া উচ্চ বিদ্যালয় ও
কলেজের ২য় তলায় ১১ টায় এ সভা
অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী
অফিসার ও পাকুন্দিয়া থানা ওসি
(ইনসার্জ) হাসান আল মামুন।

উল্লেখ্য, এই ইউনিয়নের মেম্বার
পদপ্রার্থী ৬৬ জন। সংরক্ষিত মহিলা
আসনে ৩৭ ও চেয়ারম্যান পদে
বিএনপির -১ জন, আওয়ামীলীগের ১জন,
জাতীয়পার্টির ১ জন ও সতন্ত্র থেকে ২
জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নের মোট ভোটার ২৩৫৫৪ জন।
এর মধ্যে পুরুষ ১১০৪৮ জন। মহিলা ১২৫০৬
জন।

জাংগালিয়া ইউনিয়নের সকল প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত জাংগালিয়া ইউনিয়নের সকল
প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও
প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ২:০৮:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement