হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

কোদালিয়া অগ্নি কান্ডে ৪ দোকান ভূস্মীভূত

মোঃআরমান হোসেন
চন্ডিপাশা ইউপি: প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয় প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল।

এ অগ্নি কান্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টাপর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে আজ শনিবার বিকাল ৩.৪৫ মিনিটে কোদালিয়া বাজারে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো- মোঃরফিক মিয়া হার্ডওয়্যারীর দোকান ২০ লক্ষ, মোঃসোবহানের মনিহারী দোকানে ৭ লক্ষ, মোঃমতিউর রহমানের হোটেলের দোকান ২ লক্ষ, নাঈমের জুতার দোকানে ১ লক্ষ টাকা এছাড়াও জলিল, বাচ্চু, জলিল(২) তিনজনের দোকানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈদ্যুতিক সর্কিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। এ ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়ার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোদালিয়া অগ্নি কান্ডে ৪ দোকান ভূস্মীভূত কোদালিয়া অগ্নি কান্ডে ৪ দোকান ভূস্মীভূত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৭:৫১:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement