নিজস্ব প্রতিবেদক :
পাকুন্দিয়ায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে স্মৃতি আক্তার (৯) নামে
এক স্কুলছাত্রী মারা গেছে। বুধবার
সন্ধ্যায় উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। সে
উপজেলার বাহাদিয়া গ্রামের মোতালিব মিয়ার কন্যা ও বাহাদিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
জানা
গেছে, বুধবার ব্রহ্মপুত্র নদের ওপাড় থেকে নৌকায় বাড়িতে ফেরার পথে ঝড়ো
বাতাসের কবলে পড়ে স্মৃতি আক্তারসহ অপর যাত্রীরা। এসময় প্রচন্ডঝড়ে নৌকা থেকে
পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয় স্মৃতির। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। এদিকে
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নিহতের বাড়িতে যান এবং
পরিবারের সদস্যদের শান্তনা দেন।
পাকুন্দিয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:২৫:০০ PM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:২৫:০০ PM
Rating:

কোন মন্তব্য নেই: