হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

রাস্তা মেরামত করলেন মেম্বার প্রার্থী

সাদ্দাম হুসেন রুবেল
জাংগালিয়া ইউপি প্রতিনিধি
পাকুন্দিয়া প্রতিদিন

৭নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী
মোঃ সামসুল হক রাস্তা মেরামত সহ
নানা ধরনের উন্নয়ন কাজ করছেন ।
.
৪ জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
পাকুন্দিয়ার ১ নং জাংগালিয়া
ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সৎ ও
সমাজসেবক মোঃ সামসুল হক
মেম্বাবার প্রার্থী হিসেবে সকলের
নিকট দোয়া ও সমর্থন কামনা করছে। ।
তিনি আগামী ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপের
ইউপি নির্বাচনের মেম্বার প্রার্থী
হিসেবে ৭ নং ওয়ার্ডের জনগনের
নিকট দিন রাত ঘুরে বেড়াচ্ছেন।
তিনি এই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের
ছোট বড় সকলের পরিচিত মুখ। আসন্ন
জাংগালিয়া ইউপি নির্বাচনে ৭ নং
ওয়ার্ডের
মেম্বার পদ প্রার্থী হিসেবে
ভোটারদের নিকট সালাম
জানিয়েছেন। তিনি সব সময় গরীব
দু:খী মানুষের
সহযোগীতা করে যাচ্ছেন।
এছাড়াও এলাকার মসজিদ, মাদরাসা ও
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত
রয়েছেন। যতদিন বেচে থাকবেন
ততদিন এলাকার মানুষের পাশে
থাকবেন বলে জানান।
এছাড়া সমাজের সকলকে নিয়ে
ইভটিজিং, মদ, জুয়া, মাদক মুক্ত সমাজ
গড়ার লক্ষে কাজ করবেন বলে জানান
তিনি ।
৭ নং ওয়ার্ডের জনগনের ভোটে
মেম্বার নির্বাচিত হলে সকল উন্নয়নের
কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত
করেছেন মোঃসামসুল হক।

রাস্তা মেরামত করলেন মেম্বার প্রার্থী রাস্তা মেরামত করলেন মেম্বার
প্রার্থী Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৪:৫৭:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement