হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

রমজানে কওমী ছাত্রদের করণীয়


কওমী মাদরাসার ছাত্রদের থেকে গাইরে হাফেজদের রমজানে কোন কাজ থাকে না। বাড়িতে অলস সময় কাটে। আর বাড়ির পরিবেশে তেমন আমলও হয় না। সার্বিক গুনাহ ও গর্হিত কাজ থেকে 'মাহফুজ' থাকাটা কষ্টকর হয়ে পরে। এ সব দিক বিবেচনায় ছাত্রদের উপকারার্থে ওলামায়ে
কেরাম কিছু পদ্ধতি বের করেন। যেমন-
২০/২৫দিন ব্যাপী 'নাহু-সরফ' কোর্স,
ক্বারিয়ানা কোর্স, কুরআন তেলাওয়াত কোর্স, নূরানি কোর্স, ফারায়েজ কোর্স, আরবি/বাংলা/ ইংরেজি কোর্স, সাহিত্য-
সাংবাদিকতা কোর্স ইত্যাদি।

এগুলোর মাধ্যমে ছাত্ররা মাদরাসার পরিবেশে থেকে আমলের প্রতি
মনযোগী হতে পারে এবং তার সাথে
কিছু ইলমও হাসিল করার সুযোগ হয়।
আমার অভিজ্ঞতায় দেখেছি, কোর্স
বেশি হওয়াতে বা অন্য কোন কারণে
ছাত্ররা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল
করে। তাই ছাত্রদের উদ্দেশ্যে আমার
ছোট কিছু পরামর্শ :
* প্রথমে আপনার স্তর বাছাই করুন।
- যদি আপনি এবতেদায়ী (প্রাথমিক)-
এর ছাত্র হন, তাহলে আপনার উস্তাদ/
অভিভাবক/মুরব্বির (যার পরামর্শে
চলেন) সিদ্ধান্ত মেনে চলুন।

- যদি আপনি মুতাওয়াসসিত (মাধ্যমিক)-
এর ছাত্র হন, তাহলে প্রথমে দেখুন
আপনার তেলাওয়াত শুদ্ধ কিনা? 'না'
হলে তেলাওয়াতে মেহনত করুন। যদি
শুদ্ধ হয়, তাহলে দেখুন আপনি নাহু-সরফে
কেমন? ভালো না হলে পরামর্শ
অনুযায়ী ভালো পরিবেশে মেহনত
করুন। যদি তাতেও ভালো হন, তাহলে
দেখুন আপনি বাংলা ভাষাই (লিখা ও
প্রমিত উচ্চারণে) কেমন? এখানে
আপনার দুর্বলতা থাকলে মুরব্বির
পরামর্শ নিয়ে যেতে পারেন,
বেফাকের তত্ত্বাবধানে পরিচালিত

#বাংলা_ভাষা_শিক্ষা_কোর্সে।
আর যদি বাংলায় ভালো থাকেন,
তবে ইংরেজি ভাষার প্রতি মনযোগী
হতে পারেন।

- যদি আপনি সানাবি (উচ্চতর) এর ছাত্র
হন, তাহলে দেখুন আপনি কোন বিষয়ে
দুর্বল, সেই বিষয় নিয়ে পড়তে পারেন
অথবা তাফসীর বা ইলমে হাদীস বা
ফারায়েজের কোন কোর্সে অংশগ্রহণ
করতে পারেন আর কোনটি না চাইলে
স্বিয় 'মুতালা'আয়' মনযোগী হতে
পারেন।

** মনে রাখবেন, এক কোর্সে বার বার
ভর্তি হবেন না, এতে ফায়দা তেমন হয়
না। আর যেটাতেই ভর্তি হবেন,
নির্দিষ্ট লক্ষ বাস্তয়নের চেষ্টা
অব্যাহত রাখবেন।

যা না বললেই নয়, নির্দিষ্ট মুরব্বির
পরামর্শ নিয়ে পথ চলবেন, ইন শা আল্লাহ
সফলতা আপনার পদ চুম্বন করবে।

জুহাইর মোহাম্মদ
শিক্ষার্থী : জামিয়া দারুল আরকাম
আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া।
folerkoli2013@gmail.com

রমজানে কওমী ছাত্রদের করণীয় রমজানে কওমী ছাত্রদের করণীয় Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৫:১৯:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement