শাহরিয়া হৃদয়, স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় নির্বাচনী আচরনবিধি
লংঘন করে দেয়ালে পোষ্টার লাগানোর দায়ে ৩৫
প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক
কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট আবু তাহের
(সাঈদ) পাকুন্দিয়া উপজেলার
সুখিয়া,চন্ডিপাশা,পাটুয়াভাঙ্গা ও হোসেন্দি
ইউনিয়নের ৮ জন চেয়ারম্যান,২২ জন মেম্বার ও ৫ জন
মহিলা মেম্বার প্রার্থীকে মোট ৫,০০০ টাকা করে
১,৭৫,০০০ (একলক্ষ পচাত্তর হাজার) টাকা জরিমানা
করেছে। এর মধ্যে, হোসেন্দি ইউনিয়নের ৩ জন,
সুখিয়া ইউনিয়নের ২ জন, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ২
জন ও চন্ডিপাশা ইউনিয়নের ১ জন চেয়ারম্যান
প্রার্থী রয়েছে। নির্বাহী মেজিস্ট্রট আবু তাহের
সাঈদ বলেন, নির্বাচন আচরন বিধিলঙ্ঘন, দেয়াল ও
যানবাহনে পোস্টার লাগানোর অপরাধে এই
জরিমানা করা হয়েছে।
পাকুন্দিয়ায় ৩৫ প্রাথীকে জরিমানা
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১২:০১:০০ AM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১২:০১:০০ AM
Rating:

কোন মন্তব্য নেই: