হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
পাকুন্দিয়ায় কমিউনিকেল ডিজিজ কন্ট্রোলের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কিশোরগঞ্জ জেলার সির্ভিল সার্জন
ডাক্তার আবদুল গণির সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও ও পররাষ্ট্র
বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক
ডাক্তার আবুল খায়ের মোঃ শামছুজ্জামান। এ ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মোঃ খাইরুল আলম, অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, ওসি (ইনর্চাজ) হাসান আল মামুন প্রমূখ।

পাকুন্দিয়ায় অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:২৭:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement