হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়া বিদ্যুৎতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ

মো: স্বপন হোসেন
সুখিয়া ইউপি প্রতিনিধি,

পাকুন্দিয়ার পল্লিবিদ্যুৎতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়েগেছে গ্রাহকগন। পবিত্র রমযান মাস শুরু হওয়ার লগ্ন থেকেই চলছে লাগাতারা টানা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এমনকি তারাবি ও সেহরির সময়ও মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। বিগত মাসে অবরুধ করার পর পাকুন্দিয়ার নির্বাহী অফিসার ও পাকুন্দিয়া থানার ওসি এবং পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান ও পাকুন্দিয়া পল্লিবিদ্যুৎতের ইঞ্জিনিয়ার গ্রাহকদের আশ্বাস দেন যে তারা উর্ধ্বতম কর্মকর্তার নিকট আবেদন করবে, এমনকি তারা সংসদ সদস্যের সাহায্যক্রমে প্রাধান কার্যলয় থেকে বিদ্যুৎ সার্ভিস দেওয়ার আবেদন করবে বলে জানান কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোন ফলাফল পাচ্ছেনা গ্রাহকগন। আজ রমযানের ১৩তম তারাবি থাকা সত্ত্বেও কোন বিদ্যুৎতের সার্ভিস পাচ্ছেনা মানুষ। তারা রমযানের পূর্বেও বিদ্যুৎ সার্ভিস পায় নাই এমনিক এখন রমযানের তারাবি ও ইফতার এবং সেহরির সময়ও বিদ্যুৎ পাচ্ছেনা জনসাধারণ মানুষ। তারা আল্লাহর ইবাদত করার সময়ও বিদ্যুৎ পায়না, আসলে এখন কাকে বিশ্বাস করবে জনসাধারণ মানুষ? তারাকি একটু শান্তিতে আল্লাহর ইবাদত ও বন্দেগী করতে পারবেনা? এই প্রশ্ন এখন তাদের মনে। তাদের দাবি যে তাদেরকে সঠিক ভাবে বিদ্যুৎ সার্ভিস দেওয়ার জন্য। যাতে তারা তাদের কার্যক্রম সঠিক ভাবে করতে পারে ও শিক্ষার্থীরা লেখা-পড়া করতে পারে, কেননা সামনে তাদের প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরিক্ষা এবং জেডিসি ও জেএসসি পরিক্ষা তার সাথে আবার ডিগ্রী ও অনার্স পরিক্ষা।
তাই সরকার ও সরকারী কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন যাতে তারা সঠিক ভাবে বিদ্যুৎ সেবা দান করেন

পাকুন্দিয়া বিদ্যুৎতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ পাকুন্দিয়া বিদ্যুৎতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১:৫২:০০ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement