শাহরিয়া হৃদয়, জাংগালিয়া থেকে
পাকুন্দিয়ায় আগামীকাল (৪জুন) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ৩ জুন (শুক্রবার) সকল মিছিল মিটিং নিষিদ্ধ করেছে নির্বাচন কতৃপক্ষ। এরই অংশ হিসাবে ২জুন (বৃহস্পতিবার) সন্ধায় পাকুন্দিয়া থানার ১নং জাংগালিয়া ইউনিয়ন
পরিষদ নির্বাচনের বিএনপি থেকে
মনোনিত প্রার্থী তৌফিকুল ইসলাম
তৌফিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের জাংগালিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের তারাকান্দি, কাজিহাটি, জাংগালিয়া, বিশ্বনাথপুরের হাজার হাজার
নেতাকর্মীদের স্লোগান মুখরিত হয়ে উঠে বাজার সহ আশেপাশের এলাকা।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ
মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া থানা বিএনপির যুগ্ন সম্পাদক জনাব মোঃ হীরা। বিশেষ অতিথি ছিলেন থানা জাসাস সভাপতি চুন্নু
মাষ্টার, সাধারন সম্পাদক আমিনুল হক
বাচ্চু, কেন্দ্রীয় যুবদলের সদস্য মুঞ্জুরুল
হক।
আরও উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সভাপতি মানিক আহমেদ, থানা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান (সুমন),
ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান
মোফাজ্জল, ইউনিয়ন বিএনপির সাধারন
সম্পাদক হাবীব ভুইয়া, ছাত্রনেতা মামুনুর রশিদ প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:৪০:০০ PM
Rating:
কোন মন্তব্য নেই: