হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইশা ছাত্র আন্দোলনের মিছিল

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিদিন :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পীর সাহেব চরমোনাইর সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে রবিবার বিকেলে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইশা ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মুহা. সাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল শেষে পাকুন্দিয়া বাজার জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, ইশা ছাত্র আন্দোলন, উপজেলা শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ রতন, সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান সমাগত, রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস সহানুভূতির মাস, এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানদের এগিয়ে আসতে হবে। তারা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও ছায়াছবি এবং সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন, উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান মাষ্টার, বকুল মুন্সি, রিয়াজ উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ডাঃ এম এ সামাদ, কামাল উদ্দিন, আব্দুস সামাদ।

আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন, পাকুন্দিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক নূরুল জান্নাত মান্না, অর্থ সম্পাদক নাজমুল হুদা, স্কুল বিষয়ক সম্পাদক আরমান হোসেন, পৌর শাখার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ প্রমুখ।

পাকুন্দিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইশা ছাত্র আন্দোলনের মিছিল পাকুন্দিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইশা ছাত্র আন্দোলনের মিছিল Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৯:৪৮:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement