হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ার বিপনী বিতানগুলোতে বইছে ঈদের হাওয়া

মোঃ নাজমুল হুদা, চরফরাদী ইউপি প্রতিনিধি, পাকুন্দিয়া প্রতিদিন :

আসন্ন ঈদকে সামনে রেখে পাকুন্দিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। পাকুন্দিয়া বাজারের সবক’টি মার্কেটে বইছে ঈদের হাওয়া। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে বিপণি বিতানগুলোতে। ফুটপাত এবং হকার্স মার্কেট থেকে শুরু করে পাকুন্দিয়ার অভিজাত শপিংমলগুলোতে নেমেছে ক্রেতার ঢল। 

ছবিটি পাকুন্দিয়া বাজার মরহুম আহাদ ব্যাপারী শপিং কমপ্লেক্স এর সুমাইয়া ফ্যাশন থেকে তোলা
পাকুন্দিয়া বাজারস্থ রেজিয়া ফখরুদ্দিন মার্কেট, মরহুম আহাদ ব্যাপারী শপিং কমপ্লেক্স, মহিলা মার্কেট, হাশেম সুপার মার্কেটসহ বাজারের বিভিন্ন দোকানগুলোকে চলছে জমজমাট কেনাকাটা। পোশাক বিক্রেতা এহসানুল হক সানু বলেন, ১০ রমজান থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ২০ রোজা পার হলে ভিড় আরো বাড়বে বলে আশা করছি। তিনি আরো বলেন, এবারে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। তবে দাম একটু বেশি।


পাকুন্দিয়ার বিপনী বিতানগুলোতে বইছে ঈদের হাওয়া পাকুন্দিয়ার বিপনী বিতানগুলোতে বইছে ঈদের হাওয়া Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৩:১৭:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement