পাকুন্দিয়া প্রতিদিন ডেস্কঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাংগালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উক্ত কলেজ ছাড়া কোন কলেজে ভর্তি হতে পারছে না। এবার ৭৯জন এসএসসি পরিক্ষা দিয়ে ৬০জন পাশ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন হিসাব শাখা থেকে ১৬ জন। মানববিক থেকে ১৮ পাশ করেছে।
এরমধ্যে সরকারের নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে গেলে ২২ জন শিক্ষার্থীদের অন্য কলেজে ভর্তি নিচ্ছে না। তাদের জাংগালিয়া স্কুল এন্ড কলেজ থেকেই কোন ছাত্র বা অবিভাবকদের না জানিয়ে আবেদন করে রেখেছে। কাজেই এরা ভাল কোন কলেজে যেতে পারছে না।
এই বিষয়ে কয়েকজন শিক্ষার্থীদের মতামত নিলে তারা বলেন,
তারা ভাল রেজাল্ট করেছে ভাল কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তাদের অগোচরেই ভর্তি করা হয়েছে এই কলেজে।
জহিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমি ৪.৪৪ পেয়েছি এবং কিশোরগঞ্জ গুরদয়াল সরকারি কলেজে ভর্তি হইতাম । কিন্তু আবেদন করতে গিয়ে দেখি আমার চয়েজ জাংগালিয়া কলেজ হয়ে গেছে।
মুস্তায়িন শাহরিয়ার বলেন, আমরা আগেও জানতাম না এমন হয়েছে। কিন্তু পাকুন্দিয়া গিয়ে আবেদন করতে চাইলে আমাকেও ভর্তি নেয়নি। পরে জানতে পারি এই কলেজেরই চয়েজ হয়েছে।
.
এই বিষয়ে জাংগালিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আ.জ.ম আকরাম উদ্দিন (ফোটন) এর সাথে যোগাযোগ করতে চাইলে উনার ফোন বন্ধ পাওয়া যায়।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:১৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: