পাকুন্দিয়ার কৃতি সন্তান দীন মোহাম্মদ নূরুল হক
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির চুক্তির মেয়াদ আবার বাড়লো
স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক (ডিজি) দীন
মোহাম্মদ নূরুল হকের
চুক্তিভিত্তিক নিয়োগের
মেয়াদ আরও এক বছর বাড়ানো
হয়েছে। গতকাল জনপ্রশাসন
মন্ত্রণালয় থেকে তার চুক্তির
মেয়াদ বাড়িয়ে আদেশ জারি
করা হয়েছে। আগামী ১লা
সেপ্টেম্বর থেকে মেয়াদ বৃদ্ধির
আদেশ কার্যকর করা হবে। এর আগে
গত বছরের ২৪শে ফেব্রুয়ারি
স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় চক্ষু
বিজ্ঞান ইনস্টিটিউট ও
হাসপাতালের পরিচালক
অধ্যাপক নূরুল হককে স্বাস্থ্য
অধিদপ্তরের ডিজি হিসেবে
নিয়োগ দেয়া হয়। চাকরির
মেয়াদ শেষ হওয়ার পর ওই বছরের
২৭শে আগস্ট নূরুল হককে এক বছরের
জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
দেয়া হয়।
পাকুন্দিয়ার কৃতি সন্তান দীন মোহাম্মদ নূরুল হক
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:৩৪:০০ AM
Rating:
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৭:৩৪:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: