হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন হাজী আঃ জব্বার সাহেব।

মানুষের শ্রদ্ধা ও ভালবাসায়
চির নিদ্রায় শায়িত হলেন
হাজী আঃ জব্বার সাহেব।

শাহরিয়ার হৃদয়
জাংগালিয়া প্রতিনিধি
পাকুন্দিয়া প্রতিদিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তাবলীগ জামাতের আমির মাওলানা হাজী আঃ জব্বার সাহেব মানুষের শ্রদ্ধা ও
ভালবাসায় চির নিদ্রায় শায়িত
হলেন।
মরহুমের বাড়ি পাকুন্দিয়া
উপজেলার ১নং জাংগালিয়া
ইউনিয়নের চরকাওনা বারঘর
গ্রামে ।

তিনি ছোটবেলা
থেকেই তাবলীগ জামাতের
সাথী ও
আমীর হিসাবে কাজ করেছেন।
তিনি ছোট থেকেই আল্লাহর
দ্বিনের বার্তা নিয়ে মানুষের
ধারে ধারে গেছেন আর
মানুষকে
আল্লাহর পথে ডেকেছেন। উনার
মৃত্যুতে পাকুন্দিয়া থানা
জোরে
শোকের ছায়া নেমে পড়ে। আজ
সকাল ১০ টা ৩০ মিনিটে উনার
জানাজার নামাজ চরটেকি উচ্চ
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষ জানাযা
স্থলে আরও আগেই উপস্থিত হতে
থাকে। জানাযায় উপস্থিত
ছিলেন পাকুন্দিয়া উপজেলার
চেয়ারম্যান রফিকুল ইসলাম
(রেনু) ,জাংগালিয়া ইউনিয়নের
বর্তমান চেয়ারম্যান আব্দুস
সাত্তার সাহেব। জেলার
তাবলীগ
জামাতের আমীর সহ অসংখ্য
মুসল্লি জানাযার নামাজ আদায়
করেন। পরে উনাকে তাদের
পারিবারিক গোরস্থানে দাফন
করা হয়

মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন হাজী আঃ জব্বার সাহেব। মানুষের শ্রদ্ধা ও ভালবাসায়
চির নিদ্রায় শায়িত হলেন
হাজী আঃ জব্বার সাহেব। Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৭:৪১:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement