হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিদিন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ম
শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে
(১৬)ধর্ষণের অভিযোগে সাবেক
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
বৃহস্পতিবার কিশোরগঞ্জ নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
আদালতে মামলা হয়েছে। বিচারক
অভিযোগ আমলে নিয়ে পাকুন্দিয়া
থানা পুলিশকে এফআইআর-এর
নির্দেশ দিয়েছেন। ধর্ষিতার বাবা
সিরাজ উদ্দিন বাদী হয়ে এ
মামলাটি করেন। মামলা ও ঘটনা
সূত্রে জানা যায়, ১লা আগস্ট দুপুর
বেলা মাদ্রাসা ছাত্রী মোবাইলে
চার্জ দিতে প্রতিবেশী উপজেলার
চরপাড়াতলা গ্রামের আজিজুল হক
রেনু মাস্টারের বাড়িতে যান।
লোকজন দেখতে না পেয়ে
ফিরে আসতে চাইলে উঠান থেকে
জোরপূর্বক তুলে নিয়ে খুন- জখমের ভয়
দেখিয়ে মাস্টারের পুত্র ছাত্র নেতা
আশরাফুল আলম কাঞ্চন (৩৫) ওই
ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
ঘটনার সময়ে ধর্ষিতার ডাক
চিৎকারের বাদীসহ লোকজন এগিয়ে
গেলে কাঞ্চন দৌড়ে পালিয়ে যায়।
ঘটনায় থানা পুলিশ মামলা নেয়নি
মর্মেও আর্জিতে বলা হয়েছে।
ছাত্রীর ভাই মোহাম্মদ আলী বলেন,
ঘটনার পর থেকে আসামী ও তার
লোকজনের হুমকীর মুখে ধর্ষিতা ও
মামলার বাদী ধর্ষিতার বাবা
নিরাপত্তাহীনতায় আত্বীয়- স্বজনের
বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ
প্রসঙ্গে
অভিযুক্ত কাঞ্চনের মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি বলেন,
ঘটনাটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট,
সাজানো কাহিনী। এছাড়াও
ধর্ষিতাকে
চরিত্রহীনা আক্সখায়িত করে বলেন,
আসন্ন ইউপি নির্বাচনের (আগাম)
রাজনৈতিক বিরোধের জের সাবেক
ভিপি হেলাল উদ্দিনের মদদে এ
মামলাটি হয়েছে। তবে দু’পক্ষই পূর্ব
কোন বিরোধ না থাকার স্বীকার
করেছেন।

পাকুন্দিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা পাকুন্দিয়ায়
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
ধর্ষণ মামলা Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ৩:২৭:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement