পাকুন্দিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে প্রতিবাদে- অর্ধ বেলা দোকানপাট বন্ধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মানিক আহমেদ, ১০ই আগস্ট ২০১৫
পাকুন্দিয়ায় খাবার বিল
চাওয়ার জের পৌর সদর হোটেল
অবকাশ হামলা-ভাঙচুর, লুঠপাট
করার প্রতিবাদে (আজ) সোমবার
বেলা ১২টা পর্যন্ত দোকানপাট
বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ
সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
সূত্রে জানা যায়, রবিবার
রাতে পাকুন্দিয়া ডিগ্রী
কলেজ শাখা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মোঃ আরফিন,
রিপন মিয়াগং ১৯০ টাকার চা-
নাস্তা খেয়ে প্রতিদিনে ন্যায়
চলে যাবার পথে বিল চাইলে
ক্ষিপ্ত হন এ নেতারা। তারই জের
ঘন্টা খানেক পর রাত ১০ টার
দিকে ছাত্রলীগ নেতা
আরফিনের নেতৃত্বে ২৫-৩০ জন যুবক
দা-লাঠিসোটা, হকিষ্টিক
নিয়ে হোটেলে হামলা-ভাঙচুর
ও লুটপাট চালায়। এ সময় হামলায়
আহত হন হোটেলের পার্টনার
মালীক মোস্তাকিম হোসেন
বাপ্পি, কর্মচারী কামরুল ইসলাম
ও সুমন মিয়া। আহতদের পাকুন্দিয়া
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে। পার্টনার মালীক
বাপ্পি জানান, ছাত্রলীগের
ক্যাডাররা অতর্কিত হামলা-
ভাঙচুরে ২-৩ লক্ষ টাকার
আসবাপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
ছাড়া নগদ সাড়ে ৪ লক্ষ টাকাসহ
৫ লক্ষ টাকার মালামাল সামগ্রী
লুঠপাট করে নিয়া গেছে।
ওদেরকে বাধা দিতে গিয়ে
আমি ও দোকানের ২ কর্মচারী
আহত হই। ব্যবসায়ীদের বিক্ষোভ ও
সমাবেশের পর অবকাশ
হোটেলের পার্টনার মালীক
শাহজাদা মারুফ শানু বাদী
কলেজ শাখা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মোঃ আরফিন ও
রিপন মিয়াসহ ১৪ জানের
নামোল্লেখে ও অজ্ঞাত ১০-১৫
জনের নামে থানায় মামলা
করেছেন।
ওই হামলা-ভাঙচুরের ঘটনায়
বাজারের সকল ব্যবসায়ীরা
ভোর হতে বেলা ১২টা পর্যন্ত
দোকানপাট বন্ধ রাখে। ছাড়াও
বাজার পরিচালনা কমিটির
নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীরা
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করে। বিক্ষোভ মিছিল শেষে
থানার মোড়ে সমাবেশে
হামলাকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি ও ২৪ ঘন্টার মধ্যে
গ্রেপ্তারের দাবী জানিয়ে
বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক
মোতায়েম হোসেন স্বপন,
উপজেলা শ্রমিক লীগের
সভাপতি আবদুল আউয়াল শেখ,
বাজার পরিচালনা কমিটির
সভাপতি আহ্বায়ক এরফান উদ্দিন,
পৌর কাউন্সিলর ও ব্যবসায়ী স্বপন
মিয়া প্রমুখ।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৫:০৮:০০ AM
Rating:
gajakhori kaj kormo...........
উত্তরমুছুন