কিশোরগঞ্জে পথসভা শেষে পুলিশের
বাধা।
শাহরিয়ার হৃদয়
পাকুন্দিয়া প্রতিদিন
কিশোরগঞ্জে গত ২ আগস্ট আজিম
উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর
মেধাবী ছাত্র সাখাওয়াত
হোসেন (প্রান্ত) হত্যার বিচার ময়না
তদন্তের নির্ভুল রিপোর্টের দাবিতে
আজ পথসভা অনুষ্ঠানের শেষ পর্যায়ে
পুলিশের বাধায় পড়ে। এ সময় প্রান্ত
সৃতি সংসদের ছাত্রদের সাথে ঠেলা
ধাক্কার ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ
সময় পুলিশ, bd24live.com এর জেলা
প্রতিনিধি ও প্রান্ত সৃতি সংসদের
সদস্য সচিব শাখাওয়াত হোসেন
( আকাশ) কে গ্রেফতার করার হুমকি
দেয়। এ সময় গনমাধ্যম কর্মীরা ছবি
তুলতে গেলে তাদের বাধা দেওয়া
হয়। ও অনেকে ছবি তোলতে থাকলে
তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়া
হয়। এবং পুলিশ তাদের আন্দোলন আর
করতে দেওয়া হবে না বলেও হুমকি
দেন।
এই ঘটনার পর আকাশ বলেন, আজ আমরা
শান্তিপূর্ণ ভাবে আন্দোলন শেষ করতে
চাইছিলাম। কিন্তু শত বাধা আসলেও
আমরা এই বিচারের দাবি থেকে সরে
আসব না।
এই বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ
কোন উত্তর দিতে রাজি হয় নি।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
৪:০৫:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: