পাকুন্দিয়া পৌর এলাকা উন্নয়নে আওয়ামীলীগ নেতার বাধা!
নিজস্ব প্রতিবেদক,
পাকুন্দিয়া প্রতিদিন।
জাইকা (JICA) একটি বিদেশী সংস্থা।
যা বাংলাদের সরকার কতৃক অনুমোদিত।
জাইকা (JICA) বাংলাদেশের প্রায় ১৮টি পৌরসভা উন্নয়নের কার্যক্রম হাতে নিয়েছে।
এরই মধ্যে রয়েছে আমাদের পাকুন্দিয়া পৌরসভা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে, উন্নয়নের স্বার্থে ওয়ার্ডে ওয়ার্ডে ভিশনিং প্রোগ্রাম করতে। সেখানে ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা মো: দুলাল এতে বাধা প্রদান করেন।
এই আওয়ামীলীগ নেতার লাঞ্ছনার শিকার হোন, পাকুন্দিয়া পৌর সভার দায়িত্বশীলবৃন্দ।
আজ (বুধবার) সকালে পাকুন্দিয়া পৌরসভার ১নং
ওয়ার্ডে জাইকার (JICA)
ওয়ার্ড ভিশনিং প্রোগ্রাম করতে গিয়েছিলেন পাকুন্দিয়া পৌরসভার মাননীয় মেয়র এ্যাড. জালাল উদ্দিন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রুহুল আমীনসহ জাইকার প্রকৌশলীবৃন্দ। সেখানে তারা প্রোগ্রাম শুরু করলে কিছুক্ষণ পর বাধা প্রদান করেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: দুলালসহ কয়েকজন নেতৃবৃন্দ।
তাদের বাধার মুখে পরে প্রোগ্রাম বাদ দিয়ে চলে আসতে বাধ্য হোন, পৌরসভার দায়িত্বশীলবৃন্দ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, পাকুন্দিয়া পৌর মেয়র এ্যাড. মো: জালাল উদ্দিন সাহেব।
১নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জাইকার প্রজেক্টের
সেকেন্ড পেইজের উন্নতি হওয়ার
জন্য ওয়ার্ড ভিশনিং প্রোগ্রাম খুবই
গুরুত্বপূর্ন ।
তা না হলে পাকুন্দিয়া
পৌরসভার জনগন (JICA) প্রকল্প
থেকে বাদ পড়ে যাবে। এসব
প্রোগ্রামে বাধা দেওয়া মানে হল, তারা পৌরসভার জনগণের উন্নতি চায়না।
আওমীলীগের নেতাদের এমন কর্মকান্ড আমরা কখনোই আশা করিনি। এভাবেই নিজের ক্ষুভ প্রকাশ করেন, সম্মানিত
ওয়ার্ড কাউন্সিলর জনাব রুহুল
আমিন।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৫৩:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: