বাহাদিয়া বাজার পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত
নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া প্রতিদিন
পাকুন্দিয়া উপেজলার বাহাদিয়া
বাজার পরিচালনা কমিটি
নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ২৯ আগষ্ঠ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হলে বিকাল ৪টা নাগাত শেষ হয়।
১৮০জন ভোটারের মধ্যে ১০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাজার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে
বাজার পরিচালনা কমিটি
গঠিত হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ
সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯জন প্রার্থী।
তার মধ্যে সভাপতি পদে আফতাব উদ্দিন মেম্বার (দেয়াল ঘড়ি) - ৫২, সাধারণ সম্পাদক পদে রাজিব মিয়া (মাছ) - ৮৮, সাংগঠনিক সম্পাদক পদে মো: এরশাদ মিয়া (গোলাপফুল) - ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের
দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার শাহাদত।
এদিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান জনাব বজলুল করিম বাবুল।
নবনির্বাচিত প্রার্থীরা বাজারের বিভিন্ন সমস্যা যেমন, টোল, খাজনা, ড্রেনের
ব্যবস্থা সুপ্রিয় পানির অভাব,
স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবস্থা
করা। বাজার পরিস্কার
পরিচ্ছন্নতা সহ বাজারের
বিভিন্ন অনিয়ম ব্যবসায়ীদের
সাথে নিয়ে সমাধা করার
প্রতুশ্রুতি দেন।
Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন
on
১১:৩০:০০ AM
Rating:
কোন মন্তব্য নেই: