হৃদয়ে পাকুন্দিয়ার সুন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা দুর্ভোগে ভুগছে পাকুন্দিয়া পৌরবাসি

জলাবদ্ধতা দুর্ভোগে ভুগছে পাকুন্দিয়া পৌরবাসী

নূরুল জান্নাত মান্না,
পাকুন্দিয়া সদর,
পাকুন্দিয়া প্রতিদিন।

মৌসুমি বায়ুর কারণে পাকুন্দিয়াসহ সারাদেশে
বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে
সমগ্র পাকুন্দিয়া উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে
জলাবদ্ধতা। পানি জমে পৌর এলাকার অলিগলিসহ প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে পৌরবাসীর দুর্ভোগ
চরমে উঠেছে। এতে ব্যাপক
যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ
করে পাকুন্দিয়া বাজারের পাশে বীর পাকুন্দিয়া এলাকায় বৃষ্টির
পানি জমে মারাত্মক
জলাবদ্ধতার সৃষ্টি করেছে।
বীর পাকুন্দিয়া বড়বাড়ি রোড, উত্তরা মডেল স্কুল সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঐ এলাকার একাধিক বাড়ির সামনে
বিশাল জলাবদ্ধতা । যার কারনে
ঐ বাড়িগুলোর কেউই সহজে বেড় হতে
পারছেনা। সবাইকে এই পানি
বয়েই বের হতে হচ্ছে।
স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ
বিপাকে পড়েছেন। অনেকে
জুতা খুলে তা হাতে নিয়ে
পথ চলতে বাধ্য হন।

কর্তৃপক্ষ সঠিক সময়ে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করার কারণেই পানি সরতে পারছে না। সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার।

স্থানীয় বাসিন্দা মো: রকিবুল ইসলাম পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন,
দৈনন্দিন গৃহস্থালি ও স্থানীয় বিস্কুট কারখানার বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে আশপাশের এলাকায় পানি জমে। তবে
পাকুন্দিয়ার কোথাও পানি
বেশিক্ষণ জমে থাকে না।

জলাবদ্ধতা দুর্ভোগে ভুগছে পাকুন্দিয়া পৌরবাসি জলাবদ্ধতা দুর্ভোগে ভুগছে পাকুন্দিয়া পৌরবাসি Reviewed by পাকুন্দিয়া প্রতিদিন on ১০:০০:০০ AM Rating: 5

কোন মন্তব্য নেই:

Advertisement